সিভিল এভিয়েশন : সিভিল ডিভিশন ১/২-এ প্রায় ৫ কোটি টাকার ব্যয়মন্ঞুরি ফাইল মুখথুবড়ে পড়ে আছে : ঠিকাদাররা পথে বসার উপক্রম : রিভাইজ বাজেটের জন্য অর্থবিভাগের দাপ্তরিক তাগাদার পরও আলোরমুখ দেখছে না!

বিশেষ সংবাদদাতা : সিভিল এভিয়েশনের সিভিল ডিভিশন ১/২-এ ব্যয় মন্ঞুরি দীর্ঘ প্রায় ২ মাস যাবত ২ শতাধিক ফাইল মুখথুবড়ে পড়ে আছে তত্বাবধায়ক প্রকৌশলীর দপ্তরে, কিন্ত ফাইল নড়েচড়ে না বলে সংশ্লিষ্ট ঠিকাদাররা অভিযোগ করেছেন। এরমধ্যে আবার পছন্দের মামা-ভাগিনাসহ কতিপয় ঠিকাদারের ব্যয়মন্ঞুরি ফাইল স্বাক্ষর করে সদর দপ্তরে চালান দেয়া হয়েছে।
ঠিকাদাররা জানান, ব্যয়মন্ঞুরির ফাইলগুলো স্বাক্ষর করে ছেড়ে না দেয়ায় তারা শতভাগ ঠিকাদারি কাজ সম্পন্ন করেও ফাইনাল বিল না পেয়ে পথে বসার উপক্রম হয়েছেন। অনেকের বাপ-দাদার জমি বেচার উপক্রম হয়েছে। তারা জানান নিজের পকেটের টাকা খরচ করে ঠিকাদারি কাজ শতভাগ সম্পন্ন করেও ব্যয়মন্ঞুরির ফাইলে স্বাক্ষর না করায় আমরা বিল পাচ্ছি না।
এ দিকে গত অর্থ বছরের শতভাগ ঠিকাদারি কাজ সম্পন্ন করে সংশ্লিষ্ট ঠিকাদাররা ব্যয়মন্ঞুরির জন্য বিল না পাওয়ায় মন্ত্রণালয় ও অর্থ বিভাগ থেকে বার বার দাপ্তরিক চিঠি দেবার পরও রিভাইজ বাজেট করার পরও তা পাস হচ্ছে না। কারণ গত অর্থবছরের বাজেটের টাকা খরচ না করলে নতুন করে বাজেটে অর্থ বরাদ্দ করছে না অর্থ বিভাগ। এতে করে এক দিকে ঠিকাদাররা কাজ করেও বিল না পেয়ে মানবেতর জীবনযাপন করছে। অন্য দিকে গত অর্থ বছরের টাকা খরচ না হওয়ায় নতুন করে রিভাইজ বাজেটে অর্থ বরাদ্দ করা যাচ্ছে না।
ঘটনার সত্যতা স্বীকার করে একজন প্রকৌশলী জানান, আমরা থার্ড টার্মিনাল নিয়ে কাজে ব্যস্ত থাকায় ব্যয়মন্ঞুরি ফাইল আটকে আছে, এখন ছেড়ে দেয়া হবে।