বিশেষ সংবাদদাতা : সিভিল এভিয়েশনে একজন স্যানিটারি ইন্সপেক্টরকে দিয়ে সদর দপ্তরের নিরাপত্তার কাজ চালানো হচ্ছে। অন্যদিকে সদর দপ্তরসহ শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা সুপারের পদ খালি থাকলেও একজন নিরাপত্তা সুপারকে গত মাসে যশোহর বিমানবন্দরে বদলি করা হয়েছে। এটা সিএএবি প্রশাসনের খেলা বলে অনেকে মনে করেন। আর এটা ডিডি প্রশাসনের হাতেরখেলা। এ খেলায় ওই স্যানিটারি ইন্সপেক্টর দীর্ঘ ৫ বছর ধরে সদর দপ্তরের প্রবেশ গেটে বসে আছে, তাকে মতামত দিয়ে তার মাদারপোস্ট শাহজালাল বিমানবন্দরের স্যানিটারি বিভাগে পাঠানো হচ্ছে না। তার নাম নূরনবী ভুইয়া ওরফে টিপু।
এ দিকে শাহজালাল বিমানবন্দরের পরিচালক নিরাপত্তা অথবা সদর দপ্তরের এভসেক সেলের মতামত না দিয়েই এমনকি শাহজালালে নিরাপত্তা জনবল কম হওয়া সত্বেও নিরাপত্তা সুপার নাজমুলকে যশোহর বিমানবন্দরে বদলি করা হয়েেেছ। বিষয়টি জানার পর সদস্য নিরাপত্তা ওই নিরাপত্তা সুপারের যশোহর বদলি বাতিল করে তাকে শাহজালালে ধরে রাখতে মতামত দেয়ার জন্য সদর দপ্তরের এফসেক সেলের একজন সহকারি পরিচালকে মৌখিকভাবে নির্দেশ প্রদান করলেও তা গত ১ মাসেও বাস্তবায়ন হয়নি। এখানে ছড়ি ঘুরাচ্ছেন একজন নিরাপত্তা কর্মকর্তা।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
