ডেক্স রিপোর্ট : সিরাজগঞ্জ সদর উপজেলার কাদাই গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আট জনের মৃত্যু। এতে আহত হয়েছেন আরও কয়েকজন।
মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, কয়েকজন মিলে একটি টং দোকান এক স্থানে অন্যত্র নিয়ে যাচ্ছিলেন। তখন দোকটির টিনের চাল বিদ্যুতের তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটজনের মৃত্যু হয়। তারা হলো- দোকানদার রফিকুল ইসলাম (৩২), সানোয়ার হোসেন (৩৩), শ্রমিক আব্দুল মমিন (৩৫), সাত্তার হোসেন (২৬), হাবিবুর রহমান (২৬) এবং স্কুলছাত্র সজীব (১৫), আবদুল্লাহ (১২) ও রাজু আহমেদ (১৫)।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফরিদুল ইসলাম এ তথ্য জানান, নিহত আটজনের লাশ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় সরোয়ার্দী, রাশেদুল, ইউনুস নামের আহত তিন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি
করা হয়েছে।
