ডেক্স রিপোর্ট : সিলেট-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনী কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ ও বিজিবি। বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে ইলেকট্রিক সাপ্লাই এলাকায় নুরে আলা কমিউনিটি সেন্টারের এ কার্যালয় ঘিরে রাখে তারা।
উপস্থিত প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে পুলিশ ও বিজিবির কয়েকটি গাড়ি নুরে আলা কমিউনিটি সেন্টারের সামনে এসে দাঁড়ায়। এরপর তারা নির্বাচনী কার্যালয়ের দুটি গেইটের একটি বন্ধ করে দেয়। এ পর্যন্ত ৬জনকে আটক করেছে বলে জানা গেছে সন্ধা পৌণে ৬টার দিকে পুলিশ ও বিজিবি কার্যালয়ের ভেতরে অভিযান চালায়। এসময় ৬জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
