স্ট্যান্ডরিলিজের পরও অডিটের জাহিদ এখনও বেবিচকের সদর দপ্তরে বহাল: যোগদান করেননি সিলেট বিমানবন্দরে : প্রশাসন শাখার এক সিনিয়র কর্মকর্তার নেকনজর! গোপন সমঝোতা

স্টাফ রিপোর্টার: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ–বেবিচকের অডিট আপত্তি শাখার জাহিদুল হককে সিলেট ওসমানি বিমানবন্দরে স্ট্যান্ডরিলিজের পরও বেবিচকের সদর দপ্তরে বহাল। বেবিচক সদর দপ্তরের প্রশাসন শাখার এক সিনিয়র কর্মকর্তার সাথে মোটা অংকের ঘুষ লেনদেনের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। ওই কর্মকর্তার সাথে তদবির বাণিজ্যে নেমে পড়েছেন জাহিদ। তার স্ট্যান্ডরিলিজ বাতিলের পায়তারা করা হচ্ছে।
এ নিয়ে একুশ বার্তার অনলাইন সংস্করণে গত –তারিখে ২৫ আগস্ট/২৬ ‘অবশেষে সদর দপ্তরের অডিট শাখার জাহিদকে সিলেটে স্ট্যান্ডরিলিজ: শাহিনা এখনও বহাল’ এবং গত ১৭ মে/২৬ ‘ বেবিচকের অডিট শাখায় শাহিনা-জাহিদের অডিট আপত্তি বাণিজ্য’ দুটি সংবাদ প্রকাশিত হয়েছে। প্রথম প্রকাশিত রিপোর্ট আমলে নিয়ে বেবিচক প্রশাসন জাহিদকে সিলেট ওসমানি বিমানবন্দরে স্ট্যান্ডরিলিজ করে। দ্বিতীয় রিপোর্ট প্রকাশের পর এখনও জাহিদকে সিলেট বিমানবন্দরে পাঠানো হয়নি।
জাহিদ বেবিচকের সদর দপ্তরের অডিট শাখায় থাকার তদবিরে ব্যতিব্যস্ত দিন কাটাচ্ছেন বলে জানা যায়। মেডিকেল রিপোর্ট, স্ত্রী অসুস্থ বা ছেলেমেয়েদের লেখাপড়ার সমস্যাজনিত পয়েন্ট সামনে এনে আবেদন করার পায়তারা করা হচ্ছে বলে জানা যায়।