স্টাফ রিপোর্টার : ভারত সরকারের নির্ধারিত ট্যাক্স ফলো না করে ৪০ সেন্টে সংশ্লিষ্ট ব্যাংকে এলসি খুলে সরকার কর্তৃক নিধারিত ট্যাক্স ফাকি দিয়ে দেশের কয়েক আমদানিকারক ও এর সাথে সংশ্লিষ্ট সিএন্ডএফ এজেন্টরা ঢাকা কাস্টমস হাউজ, বেনাপোল কাস্টমস হাউজ ও সোনা মসজিদ শুল্ক স্টেশন দিয়ে প্রতি সপ্তাহে প্রতি কাস্টমস হাউজ দিয়ে ১৪-২০ টন হিউম্যান গুটি চুল খালাস করে নিয়ে যাচ্ছে। এতে করে সরকার হারাচ্ছে কোটি কোটি রাজস্ব।
এই হিউম্যান গুটি চুল খালাসে স্বনির্ধরিত ট্যাক্স নির্ধারণে বেনাপোল কাস্টমস হাউজ কমিশনার আব্দুল হাকিমের নেতৃত্বে কয়েকদফা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে স্বাক্ষর করেন সংশ্লিষ্ট এসি, ডিসি, জেসি-১, কমিশনার, শুল্কায়ন গ্রুপ-১-এর রাজস্ব কর্মকর্তা , সহকারি রাজস্ব কর্মকর্তারা। বৈঠকটি সর্বশেষ গত ১০-০৯- ২৪ অনুষ্ঠিত হয়। এর আগে ০২-০৯-২৪ তারিখে বৈঠক অনুষ্ঠিত হয়।
ঢাকা কাস্টমস হাউজকে ফলো করে উক্ত স্বনির্ধারনি ট্যাক্স ধরা হয় ১০ ডলার।
ঢাকা কাস্টমস হাউজের এক সিএন্ডএফ ব্যবসায়ীর সাথে বেনাপোল ও সোনা মসজিদের দুই ব্যবসায়ির এ পণ্য খালাসকে কেন্দ্র করে ব্যবসায়িক দ্ধন্ধ চরমে। আগে ঢাকা কাস্টমস হাউজে ওই ব্যবসায়ী একচেটিয়া ট্যাক্স ফাকি দিয়ে অথবা নামকাওয়াস্তে ট্যাক্স দিয়ে কাস্টমস ম্যানেজে হিউম্যান গুটি/ লম্বা চুল আমদানি ও খালাস করতো বলে জানা যায়।
ভারতীয় রেট ৫২ ডলার নির্ধারণ করা হলেও বাংলাদেশ কৃষি ব্যাংক শেরশাহ, যশোহর শাখা মাত্র ৪০ সেন্টে এলসি খুলে দীর্ঘদিন ধরে এ হিউম্যান গুটি চুল আমদানি করছে আয়ান এন্টারপ্রাইজ এবং বেনাপোল কাস্টমস হাউজ দিয়ে এ চুল খালাস করছে সিএন্ডএফ এজেন্ট রিমু এন্টারপ্রাইজ। আমদানিকারক আয়ান এন্টারপ্রাইজর এবং সিএন্ডএফ এজেন্ট রিমু এন্টারপ্রাইজ একই মালিক হাদিউজ্জামান, ম্যানেজার মিন্নু, মিঠু। মিন্নু থাকেন বেনাপোলে আর মালিক হাদিউজ্জামান মাস্টার থাকেন ঢাকার মীরপুর ১১ নম্বরে।
প্রতিকেজি হিউম্যান গুটি চুল প্রতি কেজি ১১৯৯ টাকা রেট হলেও মাত্র ৯৭ টাকা কেজিতে খালাস করে নিয়ে যাচ্ছে এই চক্র ।
৪০ সেন্টে এলসি খোলার কথা স্বীকার করেন আয়ান এন্টারপ্রাইজের ম্যানেজার মিঠু ০১৭৪৬০৮৩৪৯২ নম্বর থেকে কল করে বলেন, আমরা এখন থেকে রেট ঁ বাড়িয়ে এলসি খুলছি। এর পর আবার ০৩-১১-২০২৫ তারিখ দুপুর ১.৫০ মিনিটে তিনি মোবাইলে কল দিয়ে জানান, চেয়ারম্যান হাদিউজ্জামান কথা বলতে নারাজ, ওনি তো সিএন্ডএফ এজেন্ট, ইমপোর্টার না, এ ব্যাপারে ইপোর্টার জড়িত।
তবে ম্যানেজার পরিচয়ধারি মিন্নুর ০১৯৭৪০০৭৮০০ নম্বরে কল করলে তিনি ৪০ সেন্টে এলসি খোলা এবং ট্যাক্স ফাকির কথা অস্বীকার করেন। বলেন যে, আমি ম্যানেজার না, কাস্টমস সরকার, এ ব্যাপারে ম্যানেজার কথা বলবেন । এরপর একই মোবাইল নম্বর থেকে এ প্রতিবেদকের হোয়াইটসআপে ম্যাসেস সেন্ট করেও তা তাৎক্ষণিকভাবে ডিলিট করে ফেলেন।
আয়ান এন্টারপ্রাইজের মালিক হাদিউজ্জামানকে ০১৭১৮৬১১৫৮৯ নম্বরে একাধিকবার ফোন দিলেও কথা বলা সম্ভব হয়নি।
বাংলাদেশ কৃষি ব্যাংক, শেরশাহ, যশোহর শাখার বৈদেশিক বাণিজ্য শাখার বদলিকৃত সিনিয়র অফিসার অতুনু রায় চৌধুরির ০১৭১২০৬৫৭৪৩ নম্বরে কল করলে তিনি ৪০ সেন্টে এলসি খুলার কথা স্বীকার করেন এবং এ সংক্রান্ত ডকুমেন্ট আমাদের দপ্তরে সংরক্ষিত আছে।
বর্তমান ওই ব্যাংকের ফরেন ইনচার্জ প্রিন্সিপাল অফিসার রাকিব হাসান মুন্নাœর ০১৬৮৮৫০২৯৩৩ নম্বরে কল করলে তিনি জানান, আগে ৪০ সেন্টে এলসি খোলা হতো, এখন বাড়িয়ে তা প্রতিকেজি দেড় ডলারে এলসি খোলা হচ্ছে। আর এটা অনুমোদন দিচ্ছে কৃষি ব্যাংক ঢাকার ফরেন এক্সচেন্চ ব্রান্ঞ।
ভারত – ইউরোপে রফতানি হচ্ছে : ভারত থেকে হিউম্যান গুটি চুল বাংলাদেশে আমদানি হয়ে উত্তরার ফায়বাদের চৌরাস্তার মোড়ে অবস্থিত একাধিক গোডাউনে জমা হচ্ছে। পরে ওখানকার কারখানাগুলোতে প্রক্রিয়াজাত হয়ে বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে বলে জানা যায়। এর সাথে ঢাকা, মিরপুরের উত্তরার ব্যবসায়ীরা চুনোপুটি থেকে কোটিপতি বনে গেছেন। রাজধানীতে তাদের একাধিক ফ্ল্যাট, প্লট রয়েছে বলে জানা যায়। তারা দামি দামি গাড়ি ব্যবহার করেন । চট্রগ্রামে একবার পণ্য খালাস করতে গিয়ে ধরাও পড়ে জেলও খাটে, মামলাও হয়।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
