নিউজ ডেক্স : জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাচ্ছেন। আগামী ২৭ সেপ্টেম্বর দুপুরে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন তিনি। একই দিনে নিউইয়র্কের প্যালেস হোটেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রায় এক সপ্তাহ নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন।
প্রতি বছরের মত এবারও ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত প্রবাসী নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে একইদিন বেলা ১১টায় বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
