নিউজ ডেক্স : গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৪৩৪ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এ সময় মৃত্যু হয়েছে ৯ জনের ।
আজ ২১ এপ্রিল মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
