২৪ ঘন্টার ঝটিকা সফরে শনিবার ঢাকা আসছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট উইদোদো

একুশে বার্তা ডেক্স : ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ঢাকায় আসছেন  ২৭ জানুয়ারি  শনিবার। ২৪ ঘণ্টারও কম সময়ের এ দ্বিপক্ষীয় সফর শেষে পরদিন রোববার তার বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে।
জানা গেছে, শনিবার  বিকেল সাড়ে ৩টায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ঢাকায় পৌঁছবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ সময় তাকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
ওইদিন সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং রোববার দুপুর ২টায় ঢাকা ত্যাগ করবেন তিনি।