৪৮ নং ওয়ার্ডের ক্রাশ প্রোগ্রাম : ‘মশা থেকে নিরাপদ থাকুন: ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করুন’

আবুল বাশার : ‘এডিস মশা থেকে নিরাপদ থাকুন ,ডেংগু ও চিকনগুনিয়া  প্রতিরোধ করুন’- শ্লোগানে ঢাকা উত্তর সিটি কর্পেোরেশনের ৪৮ নং ওয়ার্ডের  কাউন্সিলর হাজি মাসুদুর রহমান বুলবুল দেওয়ানের উদ্যোগে মশক নিধন কার্যক্রেম শুরু হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অন্তর্গত ৪৮নং ওয়ার্ড কাউন্সিলর,  যুব সমাজের আইডল  হাজী মোঃ মাসুদুর রহমান দেওয়ান বুলবুল ২৯ জুলাই  জনসচেতনতায় মাঠে নামেন ।
বরুয়া আলাউদ্দিন দেওয়ান উচ্চ বিদ্যালয়ের ছাত্র,শিক্ষক এবং অভিভাবকদেরকে সাথে নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে  ৪৮ নং ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে বাড়িতে যেয়ে  সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করেন।
এসময় বিভিন্ন বাড়িতে পাওয়া এডিস ও ডেঙ্গু মশার উৎপত্তিস্থল তথা লাভা মাননীয় কাউন্সিলর নিজ হাতে ধ্বংস করেন।
তিনি বিভিন্ন পাড়ায় পাড়ায় দলীয় কিছু কর্মী সেচ্ছাসেবীদের দায়িত্বভার দিয়ে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত ওয়ার্ক করাতে প্রস্তুতি নিয়েছেন।