ফাটাকেস্ট এমপি এবার ঈশ্বরগঞ্জবাসিকে ৬৫০ টাকায় মাংস খাওয়াচ্ছেন

ডেক্স রিপোর্ট : ময়মনসিংহ-৮ আসনের ফাটাকেস্ট এমপি খ্যাত মাজেদ বাবু এবার তার ঈশ্বরগঞ্জবাসিকে ৬৫০ টাকা কেজি দরে মাংস খাওয়াচ্ছেন। তিনি এর উদ্ধোধনও করেছেন। ফেইজবুকে খবরটি ছড়িয়ে পড়েছে। মাংসের পাশাপাশি তিনি তার এলাকাবাসিকে সহনীয় মূল্যে অন্যান্য পুষ্টিকর খাবারও খাওয়াচ্ছেন। তিনি এলাকাবাসির প্রতি নিবেদিতপ্রাণ। তিনি তার এলাকায় বাজার তদারকি করছেন। তিনি ভবিষ্যতে মন্ত্রী হবেন বলেও শোনা যায়। খোদ চেয়ারম্যানের নেকনজর রয়েছে তার প্রতি।
একজন বড়মাপের ব্যবসায়ী থেকে এবারই প্রথমবার মাজেদ বাবু এমপি হলেন। এর আগে তিনি থানা বিএনপির রাজনীতি করতেন। তিনি এ্যারোনেস ইন্টারন্যাশনালের একজন পরিচালকও বটে। এই প্রতিষ্ঠানটি বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন কাজের অংশিদার, শাহজালাল বিমানবন্দরে রাডারের কাজটি এই প্রতিষ্ঠানেরই করা। সিলেট এয়ারপোর্টেও এই প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ চলমান।