বেবিচক : নিরাপত্তা ডিভাইস কিনতে চীন ঘুরে এলেন ৪ কর্মকর্তা

স্টাফ রিপোর্টার : শাহজালালসহ দেশের বিভিন্ন বিমানবন্দরের নিরাপত্তার জন্য নিরাপত্তা বিষয়ক ডিভাইস কিনতে চীন ঘুরে এলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ৪ কর্মকর্তা। তারা ২৯ জুন দেশে ফিরেছেন। এদের টিম লিডার ছিলেন বেবিচকের সদস্য নিরাপত্তা।
তিনি নিরাপত্তার বিষয়ক একজন দক্ষ ব্যক্তিত্ব, দেশে অন্য অনেকের চেয়ে নিরাপত্তা বিষয়ক আলোচিত ব্যক্তিত্ব, তিনি নিরাপত্তার ওপর পিএইচডি করছেন। তার নেতৃত্বে চীনে নিরাপত্তা ডিভাইস পরিক্ষা-নীরিক্ষা করতে তার সাথে টিম সদস্য হিসেবে চীনে গমন করেন ডিডি হারুনর রশিদ, ডিডি দেবব্রত বর্মা, এডি নজরুল ইসলাম। এই কারিগরি পরিদর্শণে বিমান মন্ত্রণালয় অনুমোদন দেয়, কোম্পানির খরচে তারা চীনে যাননি, সরকারি খরচে তারা ফেটে চীনে যান।
এ ব্যাপারে বেবিচকের সদস্য নিরাপত্তা জানান, আমরা চীনে নিরাপত্তা ডিভাাইস কেনার আগে পরিক্ষা-নীরিক্ষা করতে ফেটে চীনে যাই। আমার টিমের সদস্য সবাই নিরাপত্তা বিষয়ে দক্ষ। আমিও নিজেও নিরাপত্তার ওপর পিএইচডি করছি।