সংবাদদাতা : টাংগাইল শহরের ১৬ নং ওয়ার্ডের আকুরটাকুর মুসলিম পাড়া বায়তুল্লাহ মসজিদের কমিটি কর্তৃক গত ঈদুল আজহায় কোরবানির গোশতের সামাজিক বন্টনে ভয়াবহ অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। যদিও ঈদের আগেই এ মহল্লার বাসার মালিক ও ভাড়াটিয়াদের থেকে ২৪০০ টাকা করে চাদা ওঠায় মসজিদের কমিটির নির্ধারিত জনবল, এদের মধ্যে নেতৃত্বে মুছা। কোরবানির গরুর গোশত প্রত্যেক কোরবানি দেয়া লোকজন তাদের গরুর মাংস ৩ বন্ট করে ২ বন্ট নিজেরা রেখে দিয়ে বাকি ১ বন্ট মসজিদের সামনে নিজ দায়িত্বে দিয়ে আসেন। এ গরুর মাংস মসজিদের সামনে জড়ো হবার পর মুছার নেতৃত্বে নাকি মাংস সরিয়ে নেয়া হয়ে থাকে। এর ফলে মহল্লার লোকজন আগে যেখানে ৫ কেজি করে মাংস পেত এখন সেখানে ১ কেজি মাংস পায়। আবার কোন কোন মহল্লাবাসির নাম তালিকাভুক্ত করা হয় না, ফলে তারা সামাজিক বন্টন পায় না। এ প্রথা গত ৫ বছর ধরে চলছে। অভিযোগ করলে প্রতিকার হয় না। যিনি বা যে অভিযোগ করেন তার নাম সামাজিকভাবে বয়কট করা হয়।
আর এই মসজিদ কমিটি একটা পকেট কমিটি, নেতৃত্বে মহল্লার ক’জন উকিল, আর তাদের একজনের মুহুরি মুছা। মসজিদের চাদার টাকারও কোন অডিট হয় না। মসজিদ কমিটির লোকজন লুটপাট করছে বলে অভিযোগ।
এ ব্যাপারে মহল্লাবাসি টাংগাইলের ডিসি-এসপির দৃষ্টি আকর্ষণ করেছেন। যেন মহল্লায় সবাই সম বন্টন কোরবানির মাংস পেতে পারেন।সবাই যেন খুশিতে ঈদ উদযাপন করতে পারেন।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
