বেবিচক : আওয়ামী আমলে ঘন ঘন বিদেশ সফর : এবার আবার চলতি সপ্তাহে আমেরিকা যাবার ‘জিও’ জারি : ১০ বছরে একবারের জন্যও বিদেশ ভ্রমণের সুযোগ আসেনি যার জীবনে, কাজপাগল কাজ করেই যাচ্ছেন

স্টাফ রিপোর্টার : বেগম নাছিমা শাহিন স্বপ্নার গত ২৯ অক্টোবর পিআরএল-এ যাবার পর ওই পদে তার বসার জন্য চাকরির মেয়াদ বৃদ্ধির আবেদন বিবেচনা , এডি শারমিন আকতারকে শাহজালাল বিমানবন্দরের মতো একটি স্পর্শকাতর জায়গায় একটি গুরুত্বপূর্ণ পদে পদায়ন নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তবে পদটি এখনও খালি পড়ে আছে, একজনকে দিয়ে প্রক্সি দেওয়ানো হচ্ছে।
এ দিকে আওয়ামী আমলে ঘন ঘন বিদেশ সফর, এবার এ মাসেই চলতি সপ্তাহে আমেরিকা সফরে যাচ্ছেন এডি শারমিন। ইতিমধ্যেই সরকারি আদেশ (জিও) জারি করেছে মন্ত্রণালয়।
অন্যদিকে শাহজালালে প্রায় ১০ বছর চাকরি করেও একবারের জন্যও বিদেশ ভ্রমণের সুযোগ আসেনি সিনিয়র অফিসার সেলিমের জীবনে, কাজ পাগল সেলিম কাজ করে চলেছেন। সকাল ৯ টায় অফিসে আসেন, রাত ২/৩টায় বাসায় ফিরেন। ছেলে বাবার মুখ দেখে না, বাবা ছেলের মুখ দেখে না। এভাবেই চলছে সেলিমের চাকরি জীবন। শাহজালালে বিভিন্ন কি-পয়েন্টে দায়িত্ব পালন করেছেন, একজন পরিচালকের পিএগিরি করেছেন। এখন ডমেস্টিকের ম্যানেজারগিরি করছেন।সৌদি মসজিদেও ক্যাশিয়ারগিরি করেছেন। এখন সেই লিটু গাজি ক্যাশিযারগিরি করছেন।
সূত্রমতে আগামি ডিসেম্বরে পলাতক শেখ হাসিনার দেশে ফেরার যে গুজব চলছে সেটাকে সামনে রেখে কিছু আওয়ামীপন্থী কর্মকর্তাদের শাহজালালে জড়ো করার অংশ হিসেবে এডি শারমিনকে পদায়নের পায়তারা করা হচ্ছে। তিনি ৩য় টার্মিনাল সফট উদ্ধোধনের সময় শেখ হাসিনাকে ফুল দিয়ে বরণ করেন এবং তার ছায়া সংগি হিসেবে পুরো ওই অনুষ্ঠান জুড়ে থাকেন।
ওই অনুষ্ঠানে বিএনপিপন্থী কোন কর্মকর্তা এসবি ক্লিয়ারেন্স পাননি এবং উপস্থিত থাকতে পারেননি।
এডি শারমিন আওয়ামীলীগের খাস লোক হবার কারণে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ছায়া সংগি হিসেবে ছিলেন।
এখন বিএনপি সরকার ক্ষমতায়, ফ্যাসিস্ট-এর দোসর এডি শারমিন আকতারকে শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা শাখায় একটি গুরুত্বপূর্ণ পদে পদায়ন করলে শেখ হাসিনার আগমনকে সামনে রেখে পোয়াবারো।
এডি শারমিন আকতার ২০১৫ সালে আওয়ামী সরকার ক্ষমতায় থাককালিন সময়ে তার বাবা আওয়ামীলীগ নেতা এবং মুক্তিযোদ্ধা পরিচয়ে নিরাপত্তা শাখায় নিয়োগপ্রাপ্ত হন।
তিনি (এডি শারমিন) আওয়ামীলীগের খাস লোক হওয়ায় আমেরিকাসহ বিভিন্ন দেশে সফর করেন।
চলতি সপ্তাহে তার আমেরিকা সফরের জন্য তার নামে ‘জিও’ জারি হয়েছে।
আওয়ামীপন্থী সিনিয়র কর্মকর্তাদের নেকনজরে রয়েছে শারমিনের ওপর।
স্বপ্নার পিআরএল-এ গমনের পর আওয়ামী পন্থী ফ্যাসিস্ট কর্মকর্তাদের শাহজালালে পদায়নের জন্য উঠে-পড়ে লেগেছে, গোপন বৈঠক চলছে।
বর্তমান আইনশৃংখলা পরিস্থিতিতে শাহজালালের মতো একটি গুরুত্বপূর্ন আওয়ামী দোসর স্পর্শকাতর জায়গায় এডি শারমিনকে বসানোর পায়তায়ায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে।