স্টাফ রিপোর্টার : বিমানবন্দর, কাওলার স্টাফ কোয়ার্টার, ম্যানেজার বিল্ডিংয়ের সামনে দিনে-দুপরে চুরিধারি বেড়ে গেছে। সিএএবির ১৭ মোটর সাইকেল চুরি হয়েছে। থানায় অভিযোগসহ ভিডিও ফুটেজ এপিবিএনের হাতে, তদন্ত শেষ হচ্ছে না, মোটর সাইকেল উদ্ধার হচ্ছে না। গত পরশু উপসহকারি প্রকৌশলী সিডি-২ কামরুজ্জামানের মোটর সাইকেলটিও দিনে-দুপুরে ম্যানেজার বিল্ডিংয়ের সামনে থেকে চুরি হয়ে গছে।
এ দিকে কাওার স্টাফ কোয়ার্টারের আশেপাশে, প্রবেশপথে, রেললাইনের পূর্বপাশে আনসার বাহিনীর সদস্যরা সিএনজি-অটো স্ট্যান্ড গড়ে তুলে রীতিমত চাদাবাজি করছে বলে অভিযোগ ওঠেছে। এ ছাড়া কাওলার মার্কেটের ফুটপাতে দোনপাট বসিয়েও আনসার বাহিনীর সদস্যরা চাদাবাজি করছে। ম্যাজিস্ট্রেট কর্তৃক জব্দকৃত মালামালও আনসার ক্যাম্প থেকে উধাও হয়ে গেছে। আনসার বাহিনীর চাদাবাজির প্রতিবাদ করায় একজন সিএএবির স্টাফের ওপর হামলা করার অভিয়োগও ওঠেছে।
এ ব্যাপারে আনসার পিসি আবুল কালাম আজাদ জানান, আনসার সদস্যরা চাদাবাজি করলে ব্যবস্থা নেয়া হবে, ইতিমধ্যেই একজনকে সাসপেন্ড করা হয়েছে। ৃ
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
