আফরোজা আব্বাস বৈধ

ডেক্স রিপোর্ট : ঢাকা-৯ আসনে বিএনপি প্রার্থী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবার আগারগাঁও নির্বাচন ভবনে আপিল-নিষ্পত্তির শেষ দিনের শুনানিতে এ সিদ্ধান্ত দেয় ইসি।
এর আগে ঋণখেলাপির কারণে আফরোজা আব্বাসের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছিলেন ঢাকা জেলার বিভাগীয় কর্মকর্তা।