সংবাদদাতা : বেপরোয়া বাসের চাপায় সহপাঠীদের মৃত্যুর বিচার ও নিরাপদ সড়কের দাবিতে (৫ আগস্ট বোরবার টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পুরাতন বাসস্ট্যান্ডে একত্রিত হতে থাকে।
এসময় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
প্রায় দুই ঘন্টা মহাসড়ক অবরোধ করে তারা। এতে করে মহাসড়কের দুই পাশে দেখা দেয় দীর্ঘ যানজটের। ফলে বিপাকে পড়ে সাধারণ যাত্রীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের জরুরি কাজে নিয়োজিত পরিবহন গুলো।
এসময় শিক্ষার্থীরা পরিবহন নৈরাজ্যের প্রতিবাদে অষ্টম দিনের মতো অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা।
সেই সাথে গতকাল শনিবার রাজধানীর সাইন্সল্যাব ও জিগাতলায় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দুর্বৃত্তদের শাস্তির দাবিতেও এ আন্দোলন করা হয়।
আন্দোলনরত অবস্থায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা শিক্ষার্থীদের বুঝানোর চেষ্ঠা করেন। পরে শিক্ষার্থীদের সকল নায্য দাবি মেনে নেওয়া হবে এমন প্রতিশ্রুতি পাওয়ার পর একে একে শিক্ষার্থীরা মহাসড়কের অবরোধ তুরে নেয়। এবং শিক্ষার্থীরা জানায় তাদের দাবি আদায় না হলে আবার রাস্তায় নেমে আসবে তারা।
