একুশে বার্তা রিপোর্ট : যে কোনো ধরনের গুজব ও অপপ্রচারে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রযুক্তির অপব্যবহার রোধে সবাইকে সজাগ থাকারও তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী ।
রোববার সকালে গণভবনে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, আধুনকি প্রযুক্তি শিক্ষা গ্রহণের কাজে ব্যবহার করতে হবে। এটা যেন অপব্যবহার করা না হয়। ফেসবুকে অপপ্রচার বন্ধ করতে হবে। নোংরা কথাবার্তা ব্যবহার করা যাবে না।
