করোনা স্বাস্থ্যসেবা দিতে কুয়েত গেলো সশস্ত্র বাহিনীর মেডিকেল টিম

নিউজ ডেক্স: করোনা প্রতিরোধে স্বাস্থ্যসেবা সহায়ক দ্রব্যাদি নিয়ে কুয়েত গেল সশস্ত্র বাহিনীর মেডিক্যাল টিম। বৃহস্পতিবার কুয়েত যায় এই মেডিকেল টিমের সদস্যরা।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানায়, অপারেশন কুয়েত পুর্ণগঠন (ওকেপি) এর আওতায় কুয়েত সরকার করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কাছে একটি মেডিক্যাল টিম এর সহায়তা চেয়েছে। এ প্রেক্ষিতে বন্ধুত্বের নিদর্শন স্বরূপ সশস্ত্র বাহিনীর একটি মেডিক্যাল টিম এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহায়ক দ্রব্যাদি নিয়ে কুয়েত পাঠানো হয়েছে। আমাদের সময়ডটকম