একুশে বার্তা রিপোর্ট : বেগম খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে এক কাপড়ে বের দেয়া নেতৃত্ব দেয়া সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম ইসরাত জাহান পান্নাকে (১৫৮৪) অবশেষে জন প্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। গত ৮ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রঙাপনে পান্নাকে ওএসডি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রঙাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌহিদ বিন হাসান।
বেগম ইসরাত জাহান পান্না বর্তমানে সরকারের উপসচিব এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর পরিচালক সম্পত্তি শাখার দায়িত্ব পালন করছিলেন।
তাকে পদাবনতি করা হয়নি বা সাসপেন্ড করা হয়নি। তাকে উপসচিব হিসেবে ওএসডি করা হয়েছে।
উল্লেখ্য, এ নিয়ে একুশে বার্তার অনলাইন সংস্করণে ‘ বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে এক কাপড়ে বের দেয়ার নেতৃত্ব দেয়া সেই পান্না এখনও বহাল’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
