খিলক্ষেতে ইয়াবাসহ থানা আওয়ামীলীগের সেক্রেটারী ও মহানগর বিএনপির সহ-সভাপতির আত্মীয় তানভীর গ্রেফতার

স্টাফ রিপোর্টার : খিলক্ষেত থানা পুলিশ আজ ১৯ এপ্রিল বিকেলে নামা পাড়া এলাকায় অভিযান চালিয়ে থানা আওয়ামীলীগের সেক্রেটারী আসলাম উদ্দিনের নাতি এবং মহানগর বিএনপির সহ-সভাপতি ডিএম নজরুলের ভাগিনা তানভীরকে গ্রেফতার করেছে। পুলিশ তার থেকে ২০ পিচ ইয়াবা জব্দ করেছে বলে স্বীকার করেছে। কিন্ত এলাকাবাসি সূত্র বলছে তানভীরকে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে খিলক্ষেত থানার এসআই রিপন ও অভিযানে নেতৃত্ব দানকারি এসআই সামাদ জানান, তানভীরকে খিলক্ষেত থানা এলাকার নামাপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে এবং তার থেকে ২০ পিচ ইয়াবা জব্দ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।
এসঅই সামাদ আরো জানান, পৃথক অভিযানে ডেলনা এলাকা থেকে জাহাংগীরকে ৫৭ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে খিলক্ষেত থানায় মামলা হয়েছে।
খিলক্ষেত থানা আওয়ামীলীগের সেক্রেটারী আসলাম উদ্দিনের নাতি তানভীর ইয়াবাসহ পুলিশের হাতে পাকড়াও হওয়ার পর খিলক্ষেত থানার ওসি শহিদুল ইসলামের দরবাওে তার নাতিকে ছাড়িয়ে নেয়ার জন্য থানা সেক্রেটারী আসলাম উদ্দিন তদবির করলেও ওসি তার অবস্থানে অনড় থাকেন। শেষ পর্যন্ত ওসি শহিদুল ইসলাম আইনের প্রতি বীতশ্রদ্ধ থেকে থানা আওয়ামীলীগের নাতিকেও ছাড় দেননি। ওসি খিলক্ষেত প্রশংনীয় কাজ করেছেন। এ জন্য তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য।