জীবনদ্বীপ এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ॥ গুণী ব্যক্তিদের সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার :মানব উন্নয়ন সেবামূলক প্রতিষ্ঠান জীবনদ্বীপের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে গুণী ব্যক্তিদের সম্মাননা প্রদান ও দিবাচিত্র নিউজ ডট কম অনলাইন নিউজ পোর্টালের শুভ উদ্ধোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টায় মুক্তিযুদ্ধের বিজয় মেলার মঞ্চে এস কে সুদীপ তন্ময়ের সঞ্চালনায় এই অনুষ্ঠান হয়েছে।
এসময় চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের ভূমিদাতা, প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক আলহাজ্ব ডা. এম এ গফুর, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা অসীম দাস গুপ্ত, ঢাকা চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের প্রফেসর ড. সমীর কান্তি সাহা, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, অনলাইন চাঁদপুর নিউজের প্রতিষ্ঠাতা সম্পাদক মো: জিহাদুল ইসলাম শরীফ কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন দিবাচিত্রের প্রতিষ্ঠাতা এডভোকেট বিনয় ভূষন মজুমদার, মেলার চেয়ারম্যান মহসিন পাঠান, স্টিয়ারিং কমিটির সাধারন সম্পাদক এডভোকেট বদিউজ্জামান কিরন, মহাসচিব হারুন আল রশিদ, সাংস্কৃতিক পরিষদের আহবায়ক তপন সরকার, মাঠ ও মঞ্চ পরিষদের আহবায়ক মো: ইয়াহিয়া কিরন, যুগ্ন আহ্বায়ক মানিক দাস সহ আরও অনেকে।