টাঙ্গাইলে চলন্ত বাসে ফের গণধর্ষণ : আটক ১

সংবাদদাতা : টাঙ্গাইলের চাঞ্চল্যকর রুপা গণধর্ষণ ও হত্যা ঘটনার বছর না ঘুরতেই চলন্ত বাসে আবার গণধর্ষণের ঘটনা ঘটেছে। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বঙ্গবন্ধু সেতু থানা পুলিশ। এ অভিযোগে হেলপার নাজমুলকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। নাজমুল ভূঞাপুরের ৩ নম্বর পুনর্বাসন এলাকার আতোয়ার রহমানের ছেলে। বাসের সুপারভাইজার বিষু, ড্রাইভার আলম পালিয়ে যায়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল থেকে ছেড়ে যাওয়া একটি বাস যাত্রী নিয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় বাসস্ট্যান্ডে যাচ্ছিল। রাতে যাত্রী কম থাকায় পথে এক কিশোরী যাত্রী ছাড়া সব যাত্রী নেমে যায়। কিশোরীকে একা পেয়ে ড্রাইভার, সুপারভাইজার ও হেলপার ধর্ষণ করে। মহাসড়কে টহলরত পুলিশ কিশোরীর চিৎকার শুনে বাসটিকে ফলো করে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় বাসস্ট্যান্ডে গিয়ে থামায়। এ সময় হেলপারকে ধরতে সক্ষম হয়। বাকি দুজন পালিয়ে যায়।  পরে কিশোরীকে উদ্ধার করে পুলিশ হেফাজতে

নেওয়া হয়। কিশোরীটি তার কোনো নাম-ঠিকানা বলতে পারেনি। কিশোরীটি বুদ্ধিপ্রতিবন্ধী হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
শুক্রবার গ্রেপ্তারকৃত হেলপার নাজমুলকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়। সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ওই কিশোরী টাঙ্গাইল হাসপাতালে চিকিৎসাধীন।