ঢাকা কাস্টমস এজেন্ট নির্বাচন পিছিয়ে আগামি ১ এপ্রিল : ব্যবসায়িক স্বার্থে বিএনপি-জামায়াত-আওয়ামীলীগ এক প্যানেলে : তদন্ত করছে গোয়েন্দা সংস্থা

স্টাফ রিপোর্টার : ঢাকা কাস্টমস এজেন্ট এসোসিয়েশন নির্ভাচন নির্ধারিত ১৮ মার্চেও বদলে আগামি ১ এপ্রিল , নির্বাচনে বিএনপি-জামায়াত-আওয়ামীলীগ করা প্রার্থী মিলে প্যানেল করে নির্বাচন করছে।যদিও এ নির্বাচন নির্দলীয়। কিন্ত প্যানেলের প্রার্থীরা অনেকেই ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের সাথে সরাসরি সম্পর্কিত। এদের কেউ কেউ ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে মনোনয়নের জন্য প্রার্থীতা দাবিতে পোস্টারিং করে দলীয় হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণও করেছে। ব্যবসায়িক স্বার্থে এরা সব এক কাতারে। তবে তলে তলে বিএনপি-আ’লীগ- দুভাগে বিভক্ত হয়ে আসন্ন ১৮ মার্চের নির্বাচন বেশ জমে ওঠেছে , প্রার্থীরা ঢাকা-চট্রগ্রাম-বেনাপোল- হিলি চষে বেড়াচ্ছে , আর ভোট প্রার্থনা করছেন। দুই প্যানেলের মধ্যে বিএনপি- জামায়াত মাইনডেন্ট প্রার্থী ঢুকে নির্বাচন করার বিষয়টি গোয়েন্দা সংস্থা খতিয়ে দেখছে। দুই প্যানেলের মধ্যেই চুনোপুটি থেকে কোটিপতি বনে যাওয়া অনেক প্রার্থী আছেন -যারা একদিনে শত শত পেপারসে পণ্য ডেলিভারি দিয়ে কেকটেকে আনন্দ-উল্লাস করে, প্রায় কোটি টাকার গাড়ি হাকিয়ে ভোট প্রার্থনা করে, শত শত বিল অব এন্ট্রি জালিয়াত করে পণ্য ডেলিভারি করে, একজন কাস্টমস কর্মকর্তাকে এ জন্য সাসপেন্ড করা হয়, বর্তমান তোফাজ্জল হোসেন নামের এক নেতার পণ্য আটক করেছে শুল্ক গোয়েšদা, ছাতার প্যানেলের এক প্রার্থীর গোয়েন্দা সংস্থার সই জাল করে পণ্য ডেলিভারি নেয়- এ ঘটনায় ওই প্রার্থীর ২ কর্মচারিকে আটক করে জেল-জরিমানা করা হয়। যার দরবারে প্রতি সপ্তায় ১ দিন ঢাকা কাস্টমস হাউজের নি¤œ কর্মচারি থেকে শুরু করে বড় কর্তাদের নজরানার হিড়িক পড়ে যায়। তিনি আবার একটি থানার সাধারণ সম্পদক পদ চেয়ে পোস্টারিংও করেন। তিনি এখন ছাতার নিচে। তবে মাছের প্রার্থীর সভাপতির বাড়ি জামালপুরে আর ছাতার কুমিল্লায়। তবে এবারের নির্বাচনে কুমিল্লা ইজম বেশি করছে, জামালপুর ইজম পিছিয়ে পড়ছে। এতোদিন ছিল জেতার সম্ভাবনা ফিফটি ফিফটি এবার জোয়ার বইছে ছাতায়।
নির্বাচন পিছিয়ে যাওয়ায় প্রার্থী-সমর্থকরা হতাশায়।