ঢাকা বারের নির্বাচন : সভাপতি বিএনপি, সাধারণ সম্পাদক আওয়ামী লীগ

একুশে বার্তা প্রতিবেদন : ঢাকা আইনজীবী সমিতির ২০১৮-১৯ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল প্রার্থী গোলাম মোস্তফা খান সভাপতি ও আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল প্রার্থী মিজানুর রহমান সাধারণ সম্পাদক হয়েছেন। গতকাল রাত ১২টার দিকে ফল ঘোষণা করেন খোন্দকার আবদুল মান্নান।
এবারের কমিটির নির্বাচনে সংখ্যাগরিষ্টতা পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল। নির্বাচনে মোট ১২টি সম্পাদকীয় পদের মধ্য সাধারণ সম্পাদক, সহ-সভাপতি ও ট্রেজারারসহ ৮টি পদে জয়লাভ করেছে সাদা প্যানেল। অন্যদিকে, বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল সভাপতিসহ মোট ৪টি সম্পাদকীয় পদে জয়লাভ করেছে। এছাড়া ১৫টি সদস্য পদের মধ্য সাদা প্যানেল ৮টি এবং নীল প্যানেল ৭ সদস্য পদে জয় পেয়েছে। মোট ২৭টি পদের মধ্যে আওয়ামী লীগ ১৬টি ও বিএনপি ১১টিতে জয়লাভ করেছে।