একুশে বার্তা রিপোর্ট : ঢাকা থেকে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলান্সের একটি বিমান চট্টগ্রামে জরুরি অবতরণ করেছে। ওই ফ্লাইটে থাকা এক যাত্রী জানিয়েছেন, একজন বিদেশী নাগরিক অস্ত্রসহ ফ্লাইটে ছিলেন। তাকে চিহ্নিত করে ধরার পর তিনি জরুরি বর্হিগমন দরজা দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করেন। বিমানটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সব ধরণের ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে।
