নিউজ ডেক্স : : সৌদি বাদশাহ সালমানের কন্যা ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বোন প্রিন্সেস হাসসা বিনতে সালমান আল সৌদ নিজের বডিগার্ড দিয়ে এক ফরাসী শিল্পিকে পেটানোর অভিযোগে দণ্ডপ্রাপ্ত হয়েছে। এক ফরাসি আদালত তাকে এ অপরাধে ১০ মাসের কারাদণ্ড ও ১০ হাজার ইউরো জরিমানা করেছে। ৩ বছর আগে মিশরীয় বংশোদ্ভূত ফরাসী শিল্পি আফসার ঈদকে পেটাতে নিজের দেহরক্ষীকে নিদেশ দেন। সিএনএন
প্রিন্সেস হাসসার দেহরক্ষীকে দেয়া হয়েছে ৮ মাসের কারাদণ্ড। সেসঙ্গে করা হয়েছে ৫ হাজার ইউরো জরিমানা। ঈদ এর অভিযোগ ছিলো তিনি প্রিন্সেস এর অ্যাপার্টমেন্টে কাজ করার সময় বাড়িটির ছবি তোলেন ও ভিডিও করেন। এসময় দেহরক্ষী তাকে ধরে ফেলে। প্রিন্সেস তথনই তাকে পেটাতে নির্দেশ দেয়। প্রহারের পর দেহরক্ষী ঈদ এরম াথায় বন্দুক ধরে প্রিন্সেস এর পদচুম্বন করতে বলে। তবে হাসসার আইনজীবী ইমানুয়েল ময়নে দাবি করেছেন তার মক্কেলের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। হাসসা সম্পূর্ণ নির্দোষ।
এর আগে ঈদ জানিয়েছিলেন তিনি সৌদি বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ আল সৌদ এর মালিকানাধীন এক অ্যাপার্টমেন্ট এর বাথরুমে কাজ করছিলেন। এসময় তিনি রেফাওেহ্ন হিসেবে কিছু আসবাবের ছবি তোলার সময় আয়নায় প্রিন্সেস এর প্রতিবিম্ব দেখতে পান। এটি প্রিন্সেস খেয়াল করলে দেহরক্ষী রানী সৌদিকে নির্দেশ দেন ঈদকে মারধোর করতে।
