অান্তর্জাতিক ডেক্স : বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে আসন্ন সাধারণ নির্বাচন, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নসহ আরও বিভিন্ন বিষয়ে আলোচনা করতে দিল্লি গেছেন বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল।
এই প্রতিনিধি দলে রয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপার্সনের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু এবং দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং দলের নির্বাসিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির।
পত্র পত্রিকা প্রকাশিত খবর ছাড়াও ছাড়াও নির্ভরযোগ্য সূ্ত্রে জানা গেছে, বিএনপি নেতারা সেখানে তারা দেশটির প্রভাবশালী কয়েকটি গবেষণা প্রতিষ্ঠান বা থিংক ট্যাংকে সাবেক কূটনীতিক, অর্থনীতিবিদ এবং বিশ্লেষকদের সঙ্গে বৈঠক করেছেন।
বিএনপি সূত্রে বলা হয়েছে, আসন্ন নির্বাচনের আগে ভারতের প্রভাবশালী ব্যক্তিত্বদের মতামত জানতে এবং নিজেদের মত জানাতেই তারা এই সফরে গেছেন।
উল্লেখ্য, এর আগে গতমাসে আ’লীগের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল ভারত সফর করেন। বিবিসি বাংলা
