বিমান : এয়ারক্রাফট ক্লিনিং হেলপার নিয়োগে গড়িমসি: মন্ত্রীর সুপারিশকেও থোরাইকেয়ার

স্টাফ রিপোর্টার : বিমান বাংলাদেশ এয়ার লাইন্সে এয়ারক্রাফট ক্লিনিং হেলপার, ট্রাফিক হেলপার নিয়োগে গড়িমসি চলছে। নিয়োগ বিঙপ্তিতে সাইন্স, আর্স, কমার্স উল্লেখ না করলেও এখন সাইন্স বিভাগের প্রার্থীদের নেয়া হবে বলে প্রচার করা হচ্ছে। এতে করে লিখিত পরিক্ষায় অংশ নেয়া অনেক প্রার্থি ছিটকে পড়বে, যাদের অনেকের আর চাকরি বয়স থাকবে না। এদের মধ্যে কারো কারো পক্ষে বিমান মন্ত্রীর সুপারিশকেও থোরাইকেয়ার করা হচ্ছে। নাটেরগুরু হিসেবে একজন ডিএ এবং একজন জিএম ভুমিকা রাখছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।ৃ