নিউজ ডেক্স : হযরত শাহজালাল বিমানবন্দরে বেবিচক ও বিভিন্ন এয়ার লাইন্সের, প্রবাসী কল্যান ডেক্স, ইমিগ্রেশন পুলিশ ও বেবিচকের শতাধিক কর্মকর্ত-কর্মচারি মানব পাচারে জড়িয়ে রয়েছে বলে বিভিন্ন সময়ে গোয়েন্দার রিপোর্টে ওঠে এসেছে। গোয়েন্দা রিপোর্টে এদেরকে শাহজালাল থেকে প্রত্যাহার করার সুপারিশ করা হলেও এখন তারা বহাল, এদেরে মধ্যে বেবিচকের কোন কোন কর্মচারি দুইযুগেরও বেশি সনময় ধরে শাহজালালে কর্মরত। এদের মধ্যে জিন্নাহ, মিজান, সাঈদ তোফায়েল তার শ্যালক আজাদ, আমিনুল গংরা বহাল। এদের মধ্যে সোনা পাচারেও কেউ কেউ জড়িয়ে পড়েছে, ধরাও পড়েছে কয়েকজন। এরমধ্যে কেউ কেউ মারাও গেছেন। আবার অনেককে স্ট্যান্ডরিলিজ করারও বহাল। এরমধ্যে মেম্বার অপসের পিএ’র ছোটভাই রয়েছে, শাহজালালের ইডির অফিস সহজায়কের ছোট ভাইও রয়েছে। বডি কন্টাক্টের মেজবাহ এলপিআরে, বিমানের শিশির, আমিরগংরা এখনও বহাল।
প্রবাসি কল্যানের যারা মানব পাচারে সহযোগি এদের মধ্যে জরিপ অফিসার মহিদুল ইসলাম মন্ডল, জামাই মোশাররফ, এনায়েত,নাজমুল,বদিউজ্জামান। জিনের বাদশা খ্যাত মহিদুল এদের টিমলিডার। দীর্ঘদিন মহিদুল শাহজালালে কর্মরত।
মানব পাচরের হোতা বারি মোল্লাকে ১ মাস আগে গোয়েন্দা সংস্থা আটক করে জিঙ্ঘাসাবাদ করে, পরে তাকে ছেড়ে দেয়। তার টাস ফোন গায়েব করে বারি মোল্লা, পরে গোয়েন্দা সংস্থা সিসি ক্যামেরা অপারেট করে তা উদ্ধার করে। মোবাইল ফোন উদ্ধার করে গোয়েন্দা সংস্থা মানব পাচারের বিভিন্ন তথ্য উদঘাটন করে। মার্শালম্যান হিসেবে বারি মোল্লা সিএএবিতে চাকরিতে প্রবশ কর্, পরে পদোন্নতি পেয়ে এ্যারোড্রম অপারেটর হন। তার নিজস্ব ট্রাভেল এজেন্সি আছে, যার মাধ্যমে সে আদম পাচারে সিদ্ধহস্ত।
গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে বারি মোল্লাকে টাওয়ার বিল্ডিং থেকে ডিউটি প্রত্যাহার করে সদর দপ্তরের প্রশাসন বিভাগে নিয়ে আসা হয়েছে, তিনি সদর দপ্তরের প্রতিদিন হাজিরা দেন, তাকে এখনও সাসপেন্ড করা হয়নি।
জানা যায়, অবৈধ উপায়ে বিদেশ গমেনচ্ছুক ব্যক্তিরা প্রয়োজনীয় কাগজপত্রে কিছু বাকি থাকলে ইমিগ্রেশন পার হতে পারেন না। তবে এই সমস্যা কাটিয়ে বিনা বাধায় ইমিগ্রেশন পার করিয়ে দিতেই কাজ করে একটি অসাধু চক্র। যাদের ভাষায় এটি বলা হয় ‘বডি কন্ট্রাক্ট’। এক্ষেত্রে প্রতি জনের কাছে ৩০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে চক্রটি।
সম্প্রতি এই চক্রের অন্যতম হোতার সন্ধান পেয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সংস্থাটি বলছে, চক্রটির অন্যতম হোতা আব্দুল বারী মোল্লা তাদেরই এক কর্মচারী। তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যারোড্রাম অপারেটর হিসেবে কর্মরত। চাকরি তার এটা হলেও গোপনে মানবপাচার সিন্ডিকেটের সঙ্গে মিলে গড়ে তুলেছেন বিশাল নেটওয়ার্ক। মানবপাচারের বিভিন্ন ধাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ইমিগ্রেশন পার করিয়ে দিতে কাজ করে তার সিন্ডিকেট। আর তার এই সিন্ডিকেটে সম্পৃক্ত রয়েছেন ইমিগ্রেশনে কর্মরত পুলিশ ও দেশি বিদেশি এয়ারলাইন্সের কর্মীরাও।
আব্দুল বারী মোল্লার বিরুদ্ধে এরইমধ্যে তদন্তও শুরু করেছে বেবিচক। তবে তদন্ত চলাকালে আরও ভয়াবহ অভিযোগ উঠেছে বারী মোল্লার বিরুদ্ধে। সংশ্লিষ্ট সূত্রে অভিযোগ পাওয়া গেছে, বেবিচকের প্রশাসন বিভাগের যে কর্মকর্তারা তদন্ত করছেন, তাদের ওপরও নানাভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বারী মোল্লা। বেবিচকের বাইরে সিভিল প্রশাসনের কর্মকর্তাদের দিয়ে ফোন করে তদন্তকাজে বিঘ্ন ঘটানোর চেষ্টাও করছেন তিনি।
তদন্ত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, চক্রটি ওমরা ভিসায় সৌদি, কাতার, মিশর বা সিরিয়া হয়ে নৌপথে ইতালি এবং ভারত, শ্রীলংকা, দুবাই, কাতার, মিশর বা সিরিয়া হতে নৌপথে ইতালি পাঠায়। সম্প্রতি ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ২০ জনের অধিক বাংলাদেশির মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনার পর নড়েচড়ে বসে প্রশাসন। এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই বিষয়ে তদন্ত করার জন্য সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থাকে নির্দেশও দেয়।
বারী মোল্লাহ তার কয়েক সহযোগী ও কোন কোন এয়ারলাইন্স ভয়ংকর এই ‘বডি কন্ট্রাক্ট’ মানবপাচার চক্রের সঙ্গে সংশ্লিষ্ট।
যেভাবে বারী মোল্লার সিন্ডিকেটের তথ্য সামনে আসে :গত বছরের ১০ সেপ্টেম্বর অবৈধভাবে বিদেশে যাওয়ার সময় চার যাত্রীকে ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে অফলোড করলে মানবপাচারের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পান তদন্ত সংশ্লিষ্টরা। এরপর চালানো হয় নজরদারি। এতেও আইনবহির্ভূতভাবে জালিয়াতির মাধ্যমে যাত্রীদের বিদেশে পাঠিয়ে থাকে এমন প্রমাণও চলে তদন্তকারীদের হাতে।
এক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে ওমরা ভিসায় সৌদি আরব যান। এরপর কাতার বা মিশর, সিরিয়া হয়ে নৌপথে ইতালি এছাড়াও ভারত অথবা শ্রীলংকা, দুবাই হয়ে কাতার বা মিশর তারপর সিরিয়া হতে নৌপথে ইতালি।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, বিমানবন্দরে কর্মরত হওয়ার সুবাদে বারী মোল্লার সঙ্গে বিভিন্ন এয়ারলাইন্স ও ইমিগ্রেশন পুলিশের সঙ্গে তার যোগসাজশ কাজে লাগিয়ে সে অন্তত প্রতিসপ্তাহে ১৫ হতে ২০ জন পর্যন্ত ব্যক্তিকে বিদেশে পাঠিয়ে থাকে। এমনকি গতবছরের ২১ অক্টোবর সর্বোচ্চ ৩০ জন ব্যক্তিকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করেন তিনি। এক্ষেত্রে, জনৈক মো. আলাল, বারী মোল্লার ভাগনে সাখাওয়াত, শিফা এয়ার ট্রাভেলস এর মালিক আমিনুল ইসলাম কায়কোবাদসহ বিভিন্ন ব্যক্তি টিকেট ও ভিসা নিশ্চিত করে থাকে। ইমিগ্রেশন পুলিশের বিভিন্ন পালায় কর্মরত পুলিশ সদস্যদের অর্থের বিনিময়ে ইমিগ্রেশন সম্পন্ন ও আইএনএস সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়।
চলতি বছরের ৩০ মার্চ গোপন ভিত্তিতে বিমানবন্দরে অভিযান পরিচালনা করে এভিয়েশন সিকিউরিটি ফোর্স। অভিযানে অবৈধ পথে বিদেশ গমনেচ্ছু পাঁচ ব্যক্তিকে আটক করা হয়। এরই সূত্র ধরে ৯ ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়ে পুরো চক্রটি উন্মোচন করা হয়। বিমানবন্দরের টাওয়ার বিল্ডিংয়ে বারী মোল্লাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
ওই সময় গোয়েন্দা সংস্থার উপস্থিতি টের পেয়ে বারী মোল্লা তার ব্যবহৃত এন্ড্রয়েড মোবাইল ফোনটি টাওয়ার বিল্ডিংয়ের পেন্ট্রি রুমের (ক্যান্টিন) গোপন স্থানে লুকিয়ে রাখেন। পরবর্তী সময়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তার লুকানো মোবাইল ফোনটি উদ্ধার করে জব্দ করা হয়।
উদ্ধারকৃত মোবাইল ফোন পর্যালোচনায় দেখা যায় যে, উক্ত ফোন হতে ইমিগ্রেশন পুলিশ, ট্রাভেল এজেন্সি, এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট যাত্রীর নম্বরে পাসর্পোট, টিকিট ও কোড নম্বর প্রেরণ এবং পারস্পরিক কথোপকথনের প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বারী মোল্লা তার অপরাধ অস্বীকার করলেও, পরবর্তী সময়ে অধিকতর জিজ্ঞাসাবাদে ভবিষ্যতে এই ধরনের অবৈধ কার্যকলাপে জড়িত হবেন না বলে স্বীকারোক্তি দেন।
মানবপাচারে যুক্ত এয়ারলাইন্সকর্মীও : তদন্ত সংস্থা ও অনুসন্ধানে ভয়াবহ এই মানবপাচার চক্রের সঙ্গে বেশ কয়েকটি এয়ারলাইন্সের কর্মীদের সম্পৃক্ততা পাওয়া গেছে। এই এয়ারলাইন্সগুলো হলো— বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইন্ডিগো এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া, জজিরা এয়ারলাইন্স ও সালাম এয়ার।
সংস্থার প্রতিবেদনে এই এয়ারলাইন্সগুলোর কর্মীদের সঙ্গে বারী মোল্লার সখ্যতার কথা তুলে ধরা হয়েছে। কবে কখন কীভাবে তাদের দিয়ে বিদেশে পাঠানো হয়েছে, তারও তথ্য পাওয়া গেছে। তাদের সঙ্গে অবৈধ লেনদেনেরও প্রমাণ উঠে এসেছে। এমনকি ইন্ডোগো এয়ারের কিছু কর্মীর সঙ্গে ঘনিষ্ঠতার মাধ্যমে সে এই অবৈধ কাজ করেছে।
ইমিগ্রেশন পুলিশের সঙ্গেও বারী মোল্লার সংশ্লিষ্টতা : তদন্তকারী সংস্থার কর্মকর্তারা বলেন, যাত্রীকে কোড প্রদান এবং ইমিগ্রেশন পুলিশের সঙ্গে অর্থের বিনিময়ে সমন্বয়ের ক্ষেত্রে অ্যারোড্রাম অপারেটর বারী মোল্লার সরাসরি সংশ্লিষ্টতা পাওয়া যায়। ইমিগ্রেশন পুলিশের সঙ্গে আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।
তদন্তে প্রতীয়মাণ হয় আব্দুল বারী মোল্লা ঢাকা, শরীয়তপুর, মাদারীপুর, বাঘা, রাজশাহী কেন্দ্রীক বিভিন্ন মানবপাচার সিন্ডিকেটের বিমানবন্দর প্রতিনিধি হিসেবে কর্যক্রম পরিচালনা করে। সকল সিন্ডিকেটের বিমানবন্দরের প্রবেশদ্বার হিসেবে তিনি কাজ করে থাকেন।
কর্মকর্তারা বলেন, বিমাবন্দরের কর্মরত অবস্থায় মানবপাচারের মতো অন্যায় কার্যকলাপে জড়িত হওয়া সম্পূর্ণভাবে অনভিপ্রেত। এই চক্রের মূল হোতা অ্যারোড্রাম অপারেটর আব্দুল বারী মোল্লাকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা জরুরি বলে অনেকে মনে করেন।
এপিবিএনের সিভিল টিমের যাত্রী হয়রানি: শাহজালালে কর্মরত এপিবিএনের সিভিল টিম মাধ্যমে বিদেশ ফেরত-বিদেশগামি যাত্রীদের হয়ানির অভিযোগ ওঠেছে। কাস্টমস ক্লিায়রেন্স থাকার পরও বিদেশ ফেরত যাত্রীদের ডিএমপি এলাকা থেকে ধরে নিয়ে ল্যাগেজ চেকিং-এর নামে হয়রানি করে থাকে ,এ সময় যাত্রারী চিল্লাপাল্লা করে থাকেন্ , যেখানে যাত্রীদের স্যার বলে সম্ধোধন করার কথা সেখানে পুলিশ যাত্রীদের হয়রানি করে থাকেন। এটা প্রতিদিনের এপিবিএন সিভিল টিমের রেওয়াজে পরিণত হয়েছে বলে জানা যায়। নিদিষ্ট অভিযোগ বা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান না করে ঢালাও এভাবে বিদেশ ফেরত যাত্রী ধরে নিয়ে এসে হয়রানি করা সমীচিন নয় বলে অনেকে মনে করেন।
এ ব্যাপারে এপিবিএন সিভিল টিম সদস্যরা তা অস্বীকার করেন।
