ডেক্স প্রতিবেদন : ৪ থেকে ৬ মার্চ তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা আসছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্রুং তান সাং। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে বলছে, তার সফরের দ্বিপাক্ষীয় বিষয়গুলো নিয়ে এখনো প্রস্তুতি চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির ২৭ তারিখের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে। সফরকালীন সময়ে সোনারগাঁও হেটেলে অবস্থান করবেন ট্রুং তান সাং।
সূত্রমতে, সফরের প্রথম দিন হোটেলে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। দ্বিতীয় দিন জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেখানে তার সম্মানে দেওয়া নৈশভোজে অংশ নেবেন।
ভিয়েতনামের রাষ্ট্রপতির বাংলাদেশ সফরের মধ্য দিয়ে উভয় দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য আরো গতিশীল হবে জানিয়ে এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, দুদেশের মধ্যে বিদ্যমান ব্যবসা আরো ২৫ শতাংশ বাড়তে পারে। ভিয়েতনাম বাংলাদেশে তৈরি পোশাক শিল্প, খাদ্য এবং ওষুধ খাতে বিনিয়োগ করতে চায়। আমাদের অর্থনীতি
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
