শাহজালালে ময়লার ঝুড়ি থেকে তিনটি স্বর্ণের বার উদ্ধার

একুশে বার্তা প্রতিবেদন : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে ময়লার ঝুড়ি থেকে তিনটি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমসের কর্মকর্তারা। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টমস হাউসের একটি দল বোর্ডিং ব্রিজ এলাকায় অবস্থান করছিল। পরবর্তীতে ৯ নম্বর বোর্ডিং ব্রিজের কাছাকাছি এলাকায় একটি টয়লেটের ময়লার ঝুড়ি থেকে তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য আনুমানিক দেড় কোটি টাকা।

উল্লেখ্য, একে ট্রেডার্স নামে একটি ইজারাদার প্রতিষ্ঠান শাহজালালে ময়লা পরিষ্কারকরন কাজ করে।