স্টাফ রিপোর্টার : বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মনজুর কবীর ভুইয়া বলেছেন, আনসার বাহিনীর সদস্যরা ডিউটিপোস্ট ছেড়ে আন্দোলনে চলে গেলেও শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তার কোন ব্যত্যয় ঘটেনি। তিনি বলেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এয়ারফোর্সের অতিরিক্ত সদস্যদেরকে বিমানবন্দরে মোতায়েন করা হয়েছে। ক্যাব সদস্যদের ঢাকার বাইরে থেকে জরুরী এনে শাহজালালে মোতায়েন করার প্রক্রিয়া চলছে।
গত রাত ৮টায় বেবিচক চেয়ারম্যান শাহজালাল বিমানবন্দরে এসে এক সংবাদ সম্মেলনে মিলিত হন। এ সময় বেবিচকের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেবিচক চেয়ারম্যান আরো বলেন, শাহজালাল বিমানবন্দরে ম্যাক্সিপক্স রোগী সনাক্ত হয়নি। একজন যাত্রীর শরীরে রেশ দেখে সন্দেহে স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হলেও ফলাফল নেগেটিভ এসেছে।
