বিশেষ সংবাদদাতা : শাহজালাল বিমানবন্দর কেন্দ্রিক মানব পাচারে জড়িতদের তালিকা করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। তালিকায় সিভিল এভিয়েশনের নিরাপত্তা বিভাগ, এফসেকসহ ২৮ জনের নাম রয়েছে। এরমধ্যে ১৮ জনের ‘ডি’ পাস কেড়ে নিয়ে ডিউট অফ করে বিমানবন্দর কর্তৃপক্ষ, ১০ জন থাকে সুবিধায়। পরে কেড়ে নেয়া ওই ১৮ জনের ‘ডি’ পাস ফেরত দিয়ে ডিউটি করার সুযোগ দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।
গোয়েন্দা সংস্থা জানতে পেরেছে শাহজালালে আরো প্রায় অর্ধশত কর্মচারি মানব পাচারে সক্রিয়। তাদের গতিবিধি নজরদারি করা হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে।কিন্ত তালিকায় তাদের নাম আসেনি। এদের মধ্যে সিএএবির নিরাপত্তারক্ষী আবুল কালাম আজাদ, জাফর ইকবাল মিঠু, আমিনুল ইসলাম ওরফে পাতলা আমিন, পিয়ার আলি শীর্ষস্থানে রয়েছে। এরা মানব পাচার করে বহু বিত্ত বৈভবের মালিক বনে গেছেন। এদের লাইফস্টাইল বদলে গেছে।দীর্ঘদিন এরা শাহজালাল বিমানবন্দরে কর্মরত , এদের বদলি করা হয় না। কর্তৃপক্ষ এদের থেকে সুবিধা নিয়ে বদলির তালিকা করে না। কেউ অপরাধ করে ধরা পড়লে শাস্তিস্বরূপ সিএটিসিতে বদলি করা হয়ে থাকে। তালিকার বাইরে আরো যাদের নাম রয়ে গেছে তারা হলেন-গার্ড কায়সার মোল্লা, ফরিদ -১, ফরিদ-২, নিরাপত্তা সুপার সালাউদ্দিন, প্রতুল, গার্ড বাবুল চন্দ্র রায়, এলআর শাহিন, জাকির হোসেন, কালাম, ফরিদ, মাফিয়াডন আব্বাস, গার্ড দুলাল সরকার ওরফে পানখোর দুলাল, মনির, আলমগীর, আব্দুর রহিম (নোয়াখালি), ইউসুফ, কোয়ালিটি এনসেন্সরেন্সের আশরাফ, মিজানুর রহমান,জিন্নাহ, রাকীব, হাবীব খিলক্ষেত, আব্দুল মতিন, নবী হোসেন, মহসিন ভুইয়া। বিমানের ট্রাফিক বিভাগের আমির, শাজাহান, আলামিন, বোর্ডিং কার্ড বিভাগের ইউসুফ, ইউএস বাংলার পিয়াল, মনজুরুল ইসলাম। ক্রমশ
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
