সচিবালয়ে শ্রিংলা-কামাল বৈঠক : সৈয়দপুর ও খানজাহান আলি বিমানবন্দর নির্মাণ ও উন্নয়নে সহায়তা করতে আগ্রহী ভারত : এএসএ চুক্তি নবায়নে গুরুত্বারোপ

একুশে বার্তা ডেক্স : দেশের দুটি অভ্যন্তরীণ বিমানবন্দর নির্মাণ ও উন্নয়নে ভারত সহযোগিতা করতে আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। দুটি বিমানবন্দর হচ্ছে সৈয়দপুর ও বাগেরহাটের খানজাহান আলী বিমানবন্দর। এর মধ্যে সৈয়দপুর বিমানবন্দরের উন্নয়ন এবং খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে অর্থ ও কারিগরি সহায়তা দেবে ভারত।
৪ মার্চ রোববার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামালের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন হর্ষবর্ধন শ্রিংলা। বেসামরিক বিমান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাক্ষাৎকালে হাইকমিশনার আরও বলেন, বিমান চলাচল বৃদ্ধি, বিমানবন্দরের উন্নয়ন এবং পর্যটন শিল্পে সহযোগিতার ক্ষেত্রে দুই দেশের একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। এ সময় ১৯৬০ সালে স্বাক্ষরিত দুই দেশের এয়ার সার্ভিস অ্যাগ্রিমেন্ট (এএসএ) নবায়নের ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়।