সন্ধ্যানপুর ইউপি চেয়ারম্যান শহিদুল আর নেই

স্টাফ রিপোর্টার : টাংগাইলের ঘাটাইল উপজেলার সন্ধ্যানপুর ইউনিয়ন পরিষদেও তরুণ চেয়ারম্যান শহিদুল ইসলাম মারা গেছেন। ১২ নভেম্বর রাত ১ টার সময় ঘাটাইলের নিজ বাসভবনে হার্টএটাক করার পর তাকে প্রথমে ঘাটাইল হাসপাতালে আনা হয়। ঘাটাইল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে টাংগাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। টাংগাইল নেয়ার পথে এলেংগায় তিনি এ্যাম্বুলেন্সেই মৃত্যবরণ করেন ( ইন্না— রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী , দুই মেয়ে, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও বহু গুনগ্রাহি রেখে গেছেন। তাকে নামাজে জানাজা শেষে কুশারিয়া জামে মসজিদ সংলগ্ন পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।ৃ