স্টাফ রিপোর্টার : সিভিল এভিয়েশন সম্পত্তি শাখা থেকে শাহজালাল বিমানবন্দর ওয়েলফেয়ার কমিটির নামে হজ¦ ক্যাম্পের অপজিটে মুক্তিযোদ্ধা মার্কেটের পূর্ব পাশে^ ৪ কাঠা জমি বরাদ্দ দেবার পর সে জমিতে দ্রুতগতিতে মাটি ভরাট কাজ চলছে। শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল থেকে মাটি এনে ভরাট করা হচ্ছে বলে সিএএবির কর্মচারিরা জানান।
এ দিকে উক্ত জমিতে কোন রকম নোটিশ ছাড়াই গোপনে ওয়েলফেয়ার কমিটির সম্পাদক শাহাদৎ হোসেন গোপনে গোপনে তার নিকট আত্মীয়, প্রভাবশালি সিএএবির কর্মকর্তা-কর্মচারিদের মুখ বন্ধ করার জন্য কাউকে গিফট হিসেবে , কারো কারো থেকে সালামি নিয়ে দোকান বরাদ্দ বাণিজ্য জমে ওঠেছে। কোন কোন মিডিয়া কর্মীকেও দোকান বরাদ্দ দেয়া হচ্ছে বলেও জানা যায়। ইতিপূর্বে শাহজালালের কনক দোকান এক মিডিয়া কর্মীকে ঘুপচি নোটিশে বরাদ্দ দেয়া হয়। এ ছাড়াও শাহজালালে ২ দোকান দুই মিডিয়া কর্মীকে বরাদ্দ দেয়া হয়।
এর আগেও কাওলাতে ওয়েরফেয়ারের নামে মার্কেট গড়ে সভাপতির নামে শাহাদতের কোটি কোটি টাকার বাণিজ্য রমরমা বলে কর্মচারিরা অভিযোগ করেন, দোকান ভাড়ার টাকাও হিসাবের সাথে গড়মিল নিয়ে অভিযোগ ওঠে। এ নিয়ে গনমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়। তদন্ত হলেও ধামাচাপা পড়ে যায়। শাহাদত রাজনৈতিক নেতাদের দিয়ে রিপোর্ট বন্ধের জন্য তদবির করান। এ নিয়ে অডিট আপত্তি উঠলেও তা ধামাচাপা পড়ে যায়।প্রশ্ন ওঠেছে ওয়েলফেয়ার কমিটি কি কর্মচারিদের কল্যাণের জন্য না একক ব্যক্তির লুটপাটের জন্য? তাহলে শাহাদতকে কেন কমিটি থেকে সরানো হচ্ছে না।
এবার শাহাদতের নজর পড়েছে হজ¦ ক্যাম্পের অপজিটে ৪ কাঠা জমির ওপর। তদবির করে পরিচালককে ম্যানেজ করে প্রশাসনকে কব্জা করে, সম্পত্তি শাখাকে বুঝিয়ে উক্ত ৪ কাঠা জমি ওয়েলফেয়ারের নামে বরাদ্দ নিয়েই মাঠে নেমে পড়েছে।
১০ গরু জবাই করে ঈদ উদযাপন : ওয়েলফেয়ার কমিটি এবার ঈদুল আযহায় ১০ টি গরু কিনে জবাই করে ঈদ উদযাপন করেছে। এতে কর্মচারিরা দেড় কেজি করে মাংস পেয়েছে বলে জানা যায়। এতে অনেকে ক্ষুব্ধ। চলবে
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
