ডেক্স রিপোর্ট : টাঙ্গাইলের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. শহিদুল ইসলাম। রোববার (২৩ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপ-সচিব দেওয়ান মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। টাঙ্গাইল ছাড়াও আরও নয় জেলায় ডিসি পদে রদবদল করেছে সরকার। দেওয়ান মাহবুবুর রহমান স্বাক্ষরিত ২৩ সেপ্টেম্বরের এক প্রজ্ঞাপনে (নং- ০৫.০০.০০০০.১৩৯.১৯.০০৫.১৬- ৪৭৫) বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. শহিদুল ইসলামকে (ব্যক্তিগত পরিচিতি নং- ১৫০৩২) রাষ্ট্রপতির আদেশক্রমে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ/বদলী করা হল।
