ডেক্স রিপোর্ট : কঠোর বিধিনিষেধের মধ্যেই আগামী ১ আগস্ট থেকে রফতানিমুখী সব শিল্প কারখানা খুলে দিচ্ছে সরকার। শুক্রবার (৩০ জুলাই) মন্ত্রীপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এ দিকে গণ পরিবহন খোলার কোন কবর আপাতত জারি হয়নি। চলতি লকডাউন আরো ১০ দিন বাড়ানোর সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
কঠোর বিধিনিষেধের মধ্যে উৎপাদনমুখী সব শিল্প প্রতিষ্ঠান দ্রুত খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীদের শীর্ষ নেতারা। বৃহস্পতিবার (২৯ জুলাই) সচিবালয় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে বৈঠকে তারা এ দাবি জানান।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ৫ আগস্টের পরও কঠোর বিধিনিষধ বহালের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদফতর। (৩০ জুলাই) অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, ‘আমরা কেবিনেট মিটিংয়ে বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ করেছি।’ এর মধ্যেই ব্যবসায়ীদের অনুরোধে রফতানিমুখী শিল্প কারখানা খুলে দেওয়া হলো।
