আজ বিকেলে কারাগারে খালেদার সঙ্গে দেখা করবেন মহাসচিবসহ বিএনপির সিনিয়র ১০ নেতা

একুশে বার্তা প্রতিবেদন : কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দশ জন জ্যেষ্ঠ নেতা। আজ  বুধবার বেলা তিনটায় নাজিম উদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে গিয়ে তাঁরা দেখা করার কথা।

চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার মঙ্গলবার রাতে  এ তথ্য নিশ্চিত করেছেন।

সাক্ষাতের অনুমতি পাওয়া অন্য নেতারা হলেন দলের স্থায়ী কমিটির সদস্য¯ খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার,ðমাহবুবুর রহমান, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।

দলের একজন জ্যেষ্ঠ নেতা  বলেন এর আগে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিবের কাছে আবেদন করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লিখিত আবেদনের প্রেক্ষিতে  বিএনপির দশ জনকে অনুমতি দেওয়া হয়।