একুশে বার্তা প্রতিবেদন : আগামীকাল ৮ ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায়কে সামনে রেখে আজ ৭ ফেব্রুয়ারি বুধবার সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
গত ৬ ফেব্রুয়ারি রাতে চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার জানান, বুধবার বিকাল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সূত্রমতে, সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন দলীয় নেতাকর্মী, দেশবাসী, বিচারক, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং সরকারের উদ্দেশে বক্তব্য রাখবেন। একই সঙ্গে দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে দেশকে রক্ষার আহ্বান জানাবেন সাবেক এই প্রধানমন্ত্রী।
