আবারও বিমানবন্দরে স্বর্ন মানব : ১০ সোনার বার জব্দ : আটক ১

একুশে বার্তা রিপোর্ট : আবারও   হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ন মানবের সন্ধ্যান পেয়েছে এপিবিএন পুলিশ । তারা ওই স্বর্ন মানবের পায়ুপথে ১০টি সোনার বারসহ তাকে আটক করেছে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (এপিবিএন) আলমগীর হোসেন।

শুক্রবার বিকালের দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের পার্কিং এলাকা থেকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন।

তিনি জানান, আটক এরফানুল ইসলাম (৪২) আড়াইটার দিকে বিজি ০২৩৬ ফ্লাইটে সিলেট থেকে ঢাকায় আসেন। অবতরণের পর তিনি বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল পার হয়ে ট্যাক্সিক্যাব যোগে পালিয়ে যাওয়ার সময় আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ।

এ সময় জিজ্ঞাসাবাদে তিনি তার পায়ুপথে সোনার বার থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে বিশেষ প্রক্রিয়ায় পায়ুপথ থেকে সোনার বারগুলো বের করা হয়। আটক সোনার বার প্রতিটির ওজন ১০ তোলা করে (একশত গ্রাম)। আনুমানিক মূল্য ৪৫ লাখ টাকা। আটক এরফান চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার বারদুনা গ্রামের মৃত নবী হোসেনের পুত্র। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের চোরাচালান বিরোধী ধারায় মামলা দায়ের করা হয়েছে।