স্টাফ রিপোর্টার : একুশে বার্তা পত্রিকার সম্পাদক , প্রকাশক ও সিনিয়র সাংবাদিক মো. দেলোয়ার হোসাইনের বাবা মো. রিয়াজ উদ্দিন ৮ ডিসেম্বর ২০২১ই রোজ বুধবার সকাল সোয়া ১১ টায় টাংগাইলের নিজ বাসভবনে বাধক্যজনিত কারণে মারা গেছেন( ইন্না——–রাজেউন)। তিনি ১৯২৭ইং সালে টাংগাইলের কালিহাতি উপজেলার পূর্বশুন্ডা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে , ২ মেয়ে, নাতি-নাতনি , আত্মীয়স্বজন রেখে গেছেন। তার ছোট ছেলে মো. আনোয়ার হোসেন সৌদি প্রবাসি ।
তার বড় নাতি প্রকৌশলী সাখাওয়াত পারভেজ পরাগ একটি অভিজাত কোম্পানির আইটি ম্যানেজার, বড় নাতনি কানিজ ফাতেমা ডলি রাষ্ট্রায়ত্ব সোনালি ব্যাংকে ইন্টার্নি করছেন। মেঝ নাতি গোলাম সারওয়ার রাববী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ২ ছোট নাতি-নাতনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরিক্ষা দিচ্ছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। তার আত্মার শান্তির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন পরিবারেরর সদস্যরা। নামাজে জানাজা শেষে তাকে টাংগাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের শিবেরপাড়া মসজিদ গোরস্তানে দাফন করা হয়েছে।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
