আবুল বাশার : ‘এডিস মশা থেকে দুরে থাকুন ,ডেংগু ও চিকনগুনিয়া প্রতিরোধ করুন’ শ্লোগানকে সামনে রেখে ৪৮ নং ওয়ার্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজনে ৭ আগস্ট বুধবার দক্ষিণখান সর্দার সুরুজ্জামান মহিলা কলেজে ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতামূলক আলোচনাসভা ও র্যালী অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৮ আসনের মাটি ও মানুষের প্রিয় নেত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য, সাবেক সফল স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এডঃ সাহারা খাতুন (এম.পি)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মোঃ মাসুদুর রহমান দেওয়ান বুলবুল , ৪৮নং ওয়ার্ড কাউন্সিলর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাবেক সাধারন সম্পাদক সরদার বেলায়েত হোসেন মুকুল ,দক্ষিনখান থানা আওয়ামী লীগের সভাপতি এডঃ আবু হানিফ , দক্ষিনখান থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ কে এম মাসুদুজ্জামান মিঠু। এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমামগন, মাদ্রাসা ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন স্তরের আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ৪৮নং ওয়ার্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর পক্ষ হতে ঢাকা-১৮ আসনের মাটি ও মানুষের নেত্রী এডঃ সাহারা খাতুন আপার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় এবং তার উপস্থিতিতে অনুষ্ঠানটি স্বার্থক ও সাফল্যমণ্ডিত হয়ে ওঠে।
