এরশাদের ঘোষণা : এবার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবো : ২৪ মার্চ ঢাকায় সমাবেশ করবো, ৫ লাখ লোকের সমাবেশ ঘটাবো

একুশে বার্তা ডেক্স :  এরশাদ এবার ঘোষণা করলেন মন্ত্রিসভা তার ৩জন মন্ত্রীসহ তিনি নিজেও পদত্যাগ করবেন।

আজ ২ মার্চ শুক্রবার সকালে  ঢাকা থেকে রংপুর সার্কিট হাউজে এসে সাংবাদিকদের সাথে আলাপ কালে এসব কথা বলেন।এইচ এম এরশাদ ।  তিনি বলেন ,বিএনপির সাথে জাতীয় পার্টির জোট করার কোনই সম্ভাবনা নেই জানিয়ে বলেন আগামী নির্বাচনে বিএনপি আসবে কিনা সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। তার পরেও সরকার চেষ্টা করছে আমরাও মনে করি তাদের নির্বাচনে অংশ গ্রহণ করা উচিত।

খালেদা জিয়া কয়েকদিন কারাগারে থাকা অবস্থায় তার জামিন পাওয়া নিয়ে হৈচৈ করা প্রসঙ্গে এরশাদ বলেন আমি ৬ বছর ২ মাস কারাগারে ছিলাম। আমার বিরুদ্ধে সব মামলাই ছিলো জামিনযোগ্য ,তার পরেও আমি জামিন পাইনি। হাইকোট আদেশ দেবার পরেও আমাকে সংসদে আসতে দেয়া হয়নি। পৃথিবীর কোন দেশ কোন নেতাই আমার মতো নির্যাতন ভোগ করেনি। আমার প্রতি যে অবিচার করা হয়েছে তার কোন নজিন নেই।

এর আগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরন করার পর সরাসরি রংপুর সার্কিট হাউজে এসে পৌছলে দলের নেতা কর্মীরা তাকে স্বাগত জানান। এ সময় দলের মহাসবিচ রুহুল আমিন হাওলাদার, কো চেয়ারম্যান জিএম কাদের ও প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহাম্মেদ বাবলু ,রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ,মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির , জেলা যুবসংহতির সভাপতি আলহাজ্ব আব্দুর রাজ্জাক, সদর উপজেলা সাধারণ সম্পাপাদক আতোয়ার রহমান মিলনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, আগামী সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক না করুক তাতে কিছুই যায় আসেনা । তাদের জন্য নির্বাচন বন্ধ হবে না ,নির্বাচন হবেই। তিনি বলেন,একাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে ।এরশাদ আরো বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আমরা ৩ শ’ আসনে প্রাথী দেব।

এরশাদ বলেন, আমরা আগামী ২৪ মার্চ ঢাকায় মহাসমাবেশের তারিখ ঘোষণা করেছি। আশা করছি সেখানে পাঁচ লাখ মানুষের সমাবেশ হবে। আমরা দেখাতে চাই জাতীয় পার্টি কতটা শক্তি সঞ্চয় করেছে। আগামীতে আমরা জনগণের রায় নিয়ে এককভাবে ক্ষমতায় যেতে চাই। আমাদের মূল লক্ষ্য হবে মহাসমাবেশের মাধ্যমে দেশের মানুষকে দেখানো আমরা নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত। বাকিটা সমাবেশেই বলবো।