ডেক্স রিপোর্ট : সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন । বুধবার দুপুরে এ অনুমোদন দেওয়া হয়। খবর সময় ও ৭১ টিভি
এর আগে গত বছরের ৪ অক্টোবর ফারমার্স ব্যাংকের দুটি অ্যাকাউন্ট থেকে চার কোটি টাকা সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার অ্যাকাউন্টে লেনদেনের ঘটনায় অনিয়ম ও জালিয়াতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সুনির্দিষ্ট কারও নাম না বললেও অনেকের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে দুদক।
