ওরা ১১ জন : সিলেট থেকে ঢাকায় আসার ফাইল আটকে গেছে, ৯ বছর পর নতুন ভবনে প্রধান প্রকৌশলী!

বিশেষ সংবাদদাতা : ওরা ১১ জন। তবে এটা কোন বাংলা সিনেমার নাম নয়। ওরা সিএএরি নিরাপত্তা বিভাগে কর্মরত। ওদের কাউকে ১ মাস কাউকে ৬ মাস আগে সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে বদলি করা হয়। এদের মধ্যে নিরাপত্তা সুপার হাসান কামাল দলপতি। প্রত্যেকে সদর দপ্তরের এফসেক সেলের কর্মকর্তাদের ম্যানেজ করে মোটা অংকের হাদিয়া খরচ করে ঢাকায় বদলির প্রক্রিয়া আপাতত ভেস্তে গেছে, ফাইল আটকে গেছে , তবে প্রেষনে সৈয়দপুর থেকে একজন নিরাপত্তা সুপারকে সিএটিসিতে আনা হয়েছে।
অন্যদিকে সিএটিিিসর নিরাপত্তা সুপার মাকসুদ তালুকদারকে সিএটিসি হোস্টেলে বদলি করা হয়েছে।
সিএটিসির কেয়ারটেকার রাজ্জাকের তদন্ত প্রতিবেদন পরিচালকের দপ্তরে আটকে আছে প্রায় ৬ মাস যাবত , তার বিরুদ্ধে প্রশাসনিক এ্যাকশন নেয়া হচ্ছে না।
ওরা ১১ জনের ব্যাপারে সম্প্রতি সদর দপ্তরের এফসেক সেলে কর্মরত এক কর্মকর্তা জানান, আমি কোভিড-১৯ এ আক্রান্ত, আইসুলেশনে আছি, আপনি এডির সাথে কথা বলুন।
এডিকে ফোনে পাওয়া যায়নি।
স্যানিটারি ইন্সপেক্টর টিপুর ওয়াকিটকি মহড়া : ৪ বছর পর সদর দপ্তরের গেট থেকে রিলিজ হয়ে শাহজালাল বিমানবন্দরে স্যানিটারি ইন্সপেক্টর হিসেবে যোগদান করার পর নূরনবি ভুইয়া টিপু প্রতিদিন ওয়াকিটকি মহড়া দিচ্ছে বলে সিএএবির সূত্র জানায়। পাশাপাশি টিপু নিজস্ব প্রাইভেট কার দিয়ে যাত্রী সেবা করছেন। গতমাসে গাড়িটি বিমানবন্দরে কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেট জব্দ করে জরিমানাও করেছেন। কিন্ত ‘প্রাইভেটকারে’ যাত্রীসেবা থেমে নেই বলে অনেকে জানান।
জরুরি ঠিকাদারি কাজ করছে স্থানীয় সরকার দলীয় লোকজন : কাওলার স্টাফ কোয়ার্টারে ‘জরুরি ঠিকাদারি কাজ করছে স্থানীয় সরকার দলীয় কয়েকজন। এ কাজের মধ্যে চীফ ইন্ঞিনিয়ারের ড্রাইভারের কোয়ার্টারের মেরামত কাজও চলছে। এ হেডে অন্য কাজ স্থবির হয়ে আছে। যা গত বছর প্রধান প্রকৌশলী ফাইলে আগামি বছর করার মতামত লিখে দেবার পরও তা স্থবির।
৯ বছর পর ওঠলেন চীফ ইন্ঞিনিয়ার : ৩৩ মাসের কাজ ৯ বছরে শেষ না হওয়ায় মন্ত্রণালয়ের কারণ দর্শানো চিঠি, অবশেষে ২০২১ সালের জানুয়ারীতে নতুন ভবনে ওঠেছেন প্রধান প্রকৌশলী। চেয়ারম্যান ওঠার প্রস্ততি তদারকি চলছে। মাননীয় প্রধানমন্ত্রীর শুভ উদ্ধোধনের পরই তিনি ওঠবেন বলে জানা যায়।
চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধ্যান করছে দুদক : দুদক নতুন করে ৩২ জনের বিরুদ্ধে দুর্নীতির উৎস খুজে পেয়েছে। এদের মধ্যে সিএএবির একজন সাবেক চেয়ারম্যানও রয়েছেন বলে বৈশাখি টিভি তা প্রচার করেছে।