স্টাফ রিপোর্টার : দুই দুইবার স্ট্যান্ডরিলিজকৃত কক্সবাজার বিমানবন্দরের পরিচালক গোলাম মর্তুজাকে বদলির পর তিনি মন্ত্রী পর্যায়ে তদবিরে বহাল থাকেন। অবশেষে কর্তৃপক্ষ তাকে পদাবনতি করে একই বিমানবন্দরে ‘স্যাটো’ হিসেবে পদায়ন করেন। একই বিমানবন্দরের পরিচালক হিসেবে দীর্ঘদিন বহাল থাকা, আবার একই বিমানবন্দরে পরিচালকের অধীনে সেডোগিরি করা– মান -ইজ্জতের বিষয় হয়ে দাড়ায়, পরে জোরালো তদবির করে সেডোর কলংক মুছে ঢাকায় এটিএম বিভাগে বদলি করান তদবির করে।
এ দিকে সৈয়দপুর বিমানবন্দরের সাবেক ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ কক্সবাজার বিমানবন্দরের পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। খবর সংশ্লিষ্ট সূত্রের।
সূত্রমতে, সুপ্লব কুমার ঘোষ সৈযদপুর বিমানবন্দরের পরিচালক তখন ঢাকায় কর্মরত বিতর্কিত ডিডি রাশিদা তার কাছে চাল, লিচু, আম পাঠাতে চাপ প্রয়োগ করেন, ঘুষ দাবি করেন, না দিলে ভুড়ি ফাটিয়ে দেবে বলে হুমকি দেয়া হয় বলে সুপ্লব কুমার ঘোষ অভিযোগ করেন। পরে সুপ্লব কুমার ঘোষকে ঢাকার শাহজালালে বদলি করা হয়।। এ নিয়ে সুপ্লব কুমার ঘোষ ডিডি রাশিদার বিরুদ্ধে বেবিচক চেয়ারম্যান বরাবর অভিযোগ দায়ের করেন।
এখন আবার ছেলের ডিসেম্বরের বার্ষিক পরিক্ষার দোহাই দিয়ে ডিসেম্বর পর্যন্ত কক্সবাজার বিমানবন্দরে বহাল থাকতে মর্তুজা তদবিরে ব্যস্ত। ডিসেম্বর পর্যন্ত থাকতে পারলে হয়তো আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালকের তকমা গায়ে লাগাতে পারবেন।
এ দিকে ১৯ বছর ধরে চাকরি করা পরিচালক মর্তুজার পেয়ারের লোক খালাসি জাকারিয়া এখনও কক্সবাজার বিমানবন্দরে বহাল। তাকে ঢাকায় সিডি-১-এ এখনও পাঠানো হয়নি। আবার তাকে নতুন করে আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন ভিআইপিতে ডিউটি দেয়ার পায়তারা করা হচ্ছে।
এ দিকে সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিক পিআরএল-এ গেছেন। ঢাকার সম্পত্তি বিভাগের ডিডি মাহমুদ আকতারকে সিলেট বিমানবন্দরের পরিচালক পদে বসানো হয়েছে।
এ দিকে দুই আওয়ামী দোসর বিদেশে সফরে, একজন আরেকিায়, আরেকজন কানাডার মন্ট্রিলে।
একজন আমেরিকা ঘুরে এসে শাহজালাল বিমানবন্দরের ডিডি এভসেক আইডি পারমিট পদে বসছেন। তার নাম এডি শারমিন আকতার। তিনি আওয়ামী সরকারের আমলে ঘন ঘন বিদেশ সফর করেন। বিএনপি সরকারের আমলেও তার বিদেশ সফরে ব্যত্যয় ঘটছে না। তিনি পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শাহজালালে ফুল দিয়ে বরণ করেন।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
