ঢাকা কাস্টমস হাউজ: উচ্চ আদালতের আদেশ, অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন , এনবিআর বোর্ড প্রশাসনকে কমিশনারের অনুরোধ সম্বলিত দাপ্তরিক চিঠি জারির ৬ মাস পরও ১১ কর্মচারি বেতনভাতা পাচ্ছেন না!

স্টাফ রিপোর্টার : উচ্চ আদালতের আদেশ, অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন এবং এনবিআর বোর্ড প্রশাসনকে ঢাকা কাস্টমস হাউজ কমিশনার কর্তৃক দাপ্তরিক চিঠি জারির ৬ মাস পরও ঢাকা কাস্টমস হাউজে কর্মরত ১১ কর্মচারি বেতন-ভাতা পাচ্ছে না, এতে তারা মানবেতর জীবনযাপন করছেন। তারা মাসের পর মাস গাধার মতো খেটে যাচ্ছেন, কবে তারা বেতন পাবেন তা তারা জানেন না, জাতীয় রাজস্ব বোর্ড প্রশাসন কর্তৃপক্ষও অনেকটা গাভাসিয়ে চলছেন। তাদের বেতন-ভাতার ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিচ্ছেন না।
এ ব্যাপারে সাবেক কমিশনার মসিউর রহমান এনবিআরের সদস্য বোর্ড প্রশাসনকে গত ২৯ জুন এক দাপ্তরিক চিঠি প্রদান করেন। উক্ত দাপ্তরিক চিঠিতে কমিশনার জানান, আদালতের জারিকৃত আদেশ মোতাবেক পিটিগণকারিগণকে মজুরি প্রদানের জন্য কাস্টমস হাউজ ঢাকার ( প্রাতিষ্ঠানিক কোডনং-১১১০২০৩১০২০০৯) কোডে কাজ নাই, মজুরি নাই কোড সৃজনপূর্বক বিধি মোতাবেক প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য অনুরোধ করা হলো।
উক্ত দাপ্তরিক চিঠিতে নিয়োগপত্র এবং ২০২৬-২৭ সালের বাজেটে বরাদ্দকৃত কপিও সংযুক্তি করে দেয়া হয়। যার নথিনং-৩(২)৩২/হিসাব/ব্যয় বাজেট/২০২৬-২৭/৮৫২০ তারিখ: ২৯-০৬-২০২৬ খ্রি:।
কিন্ত এরপর প্রায় ৬ মাস অতিবাহিত হবার পরও এনবিআর বোর্ড কর্তৃপক্ষ ‘কমভুকর্ণ’।
এ দিকে অসহায় কর্মচারিরা বর্তমানের আদেশের ৬ মাস আগের বহু এতেবছর চাকরি করেও কোন রকম বেতন-ভাতা না পেয়ে খেয়ে না খেয়ে ধুকে ধুকে মরছে। এতে করে মানবাধিকার লংঘিত হচ্ছে বলে অনেকে মনে করেন।