খালেদা জিয়ার নির্বাচন করার ব্যাপারে সিদ্ধান্ত নিবে আদালত : আইনমন্ত্রী

ডেক্স রিপোর্ট : আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এম.পি বলেছেন খালেদা জিয়ার নির্বাচন করার ব্যাপারে সিদ্ধান্ত নিবে আদালত ।
আজ মঙ্গলবার সকালে আখাউড়া উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা বলেন। আইনমন্ত্রী আরো বলেন, আদালতের দুটি রায় আছে। এই দুই রায়ের প্রেক্ষিতে আদালতই সিদ্ধান্ত নিবে খালেদা জিয়া নির্বাচন করতে পারবে কিনা। এখন পর্যন্ত আমার কাছে যতটুকু তথ্য আছে সেটা হচ্ছে সাজা স্থগিত রাখার জন্য একটা দরখাস্ত করতে হয়। দরখাস্ত করার পর আদালত যদি মনে করে সাজা স্থগিত থাকবে যতদিন পর্যন্ত আপিল শুনানি না হবে। তাহলে নির্বাচন করতে পারবে। যেহেতু সাজা স্থগিত রাখার দরখাস্ত দেওয়া হয় নাই সেহেতু আদালত আদৌ সাজা স্থগিত করবে কি করবে না সেটা এখনো জানা যায়নি। যতক্ষণ পর্যন্ত আদালত রায় না দিবে ততোক্ষণ পর্যন্ত খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। পরে আইনমন্ত্রী আখাউড়া খড়মপুর মাজার জিয়ারত শেষে আখাউড়া উপজেলার সকল মসজিদের ইমামদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-আহবায়ক কাশেম ভ’ইয়া, সেলিম ভ’ইয়া, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ড.আব্দুল্লাহ ভুইয়া বাদল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোরাদ হোসেন প্রমুখ।